প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 May 2026, 14:19 ইং
যশোর পৌরসভায় কুরবানীর বর্জ্য দ্রুত অপসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর পৌরসভা এলাকায় কুরবানীর পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা দ্রুত ও পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সভায় ঈদুল আযহার দিন এবং পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, "ঈদুল আযহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নাগরিকদের একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বক্তারা বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পৌরবাসীকেও নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলি, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, রবীন্দ্রনাথ রাহা, মোহাম্মদ হান্নান কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বাড়ি য়কা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কুনাকিনয়টি ওয়ার্ডের ইন্সপেক্টর ও ময়লা অপসারণ বিভাগের ১৩ জন দায়িত্ব প্রাপ্ত কর্মচারী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ